পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার (৯ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করে। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে অন্ত্র কেনাবেঁচার কাজে ব্যবহিত একটি নীল রঙ-এর প্রাইভেট কার উদ্ধার করে।
এই ঘটনার সাথে সম্পৃক্ত বাড়ির মালিকসহ আরো চারজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এই অবৈধ অস্ত্রের কারখানায় অভিযান বিষয়ে মঙ্গলবার (৯ মার্চ ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ডিবি পুলিশ দীর্ঘদিন ধরে ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করছিলো। সোমবার দুপুরে ওই অস্ত্রৈতরির কারখানার সন্ধান পাওয়ার সাথে সাথে সেখানে অভিযান করি আমরা।
অভিযানে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড একটি কক্ষ থেকে অস্ত্র বানানো অবস্থায় দুইজনকে চারটি দেশী আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে। বাড়ির মালিকসহ আরো চারজন পালিয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
আটককৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের মৃত, মোকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৪১) ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের মোঃ হানিফ কাজীর ছেলে আব্দুল আল সিয়াম কাজী (১৯) ।
অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’টি দেশী তৈরি শাটারগান উদ্ধার করা হয়। সেইসাথে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। অস্ত্রের পাশাপাশি অস্ত্রতৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মমেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সপার আরো বলেন, আটকৃতদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের নামে পূর্বের বেশ কিছু মামলা রয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইন ও অবৈধ ওষুধ রাখার জন্য দুটি মামলা দায়ের করা হয়েছে।
এসময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিএসবি) শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনজ্জামান সরকার, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নানসহ ডিবি ও জেলা পুলিশের দায়িত্বশীল সকল অফিসারগন এসময় উপস্থিত ছিলেন।
মাছুদ রানা/বার্তাবাজার/হৃ.আর