গাজীপুরের জিরানী এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর থানার জিরানী এলাকায় নর্দার্ন ফ্যাশন নামে পোশাক কারখানা ৭ তলা ভবনে ৩য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনা কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত নয় বলে ফায়ার সার্ভিস আরও জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম