রাষ্ট্রপতি টিকা নিবেন আগামীকাল

বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় তিনি টিকা গ্রহণ করবেন। করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহেনা করোনার টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর