পাবনা শহরের শালগাড়িয়ায় মহল্লায় অবস্থিত বেসরকারি (ওষুধ) কোম্পানি অপসোনিন এর আঞ্চলিক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট শার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক দুলাল মিয়া বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে বলেন, পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার বাংলাদেশ ঈদগা সংলগ্ন অপসোনিন ওষুধ কোম্পানি আঞ্চলিক ডিপু অফিস তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, মঙ্গলবার বিকালের দিকে এই অগ্নিপাতের ঘটনা ঘটে। পাবনা ও পাশবর্তী উপজেলা থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিসের টিম এসে ২ ঘন্টা চেষ্ট করে আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছেনা।
মোঃ মাসুদ রানা/এ.আর