বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মাহবুব।
মঙ্গলবার ( ০৯ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মাহবুবুর রহমান মাহবুব যশোর জেলা সদর উপজেলার শংকরপুর গ্রামের আবু হানিফের ছেলে।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, মাহবুবুর রহমান মাহবুবকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রদান করেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক নেকবর আলী প্রমুখ।
বার্তা বাজার/এস.আর