চট্টগ্রাম কারাগার থেকে পলাতক হাজতি রুবেল নরসিংদীতে আটক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আলোচিত আসামী ফারহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে নরসিংদীর রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পলাতক আসামীকে চট্টগ্রাম আনা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিন।

তিনি বার্তা বাজারকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি রুবেল পালানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে পুলিশ তাকে খোঁজতে শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নরসিংদী পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। আটকের পর সন্ধ্যায় পুলিশের টিম তাকে নিয়ে চট্টগ্রামের পৌছেছ। তার গ্রামের বাড়ি নরসিংদী রায়পুর থানায়।

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি নগরীর সদরঘাট থানার এসআরবি রেল গেট এলাকায় আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরেদিন ৬ ফেব্রুয়ারি হত্যার অভিযোগে ডবলমুরিং থানা পুলিশ তাকে আটক করে এবং ৯ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ৬ মার্চ সকাল থেকে কারাগারে তাকে পাওয়া যাচ্ছিলোনা। এই ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে তদন্ত কমিটি সিসি টিভির ফুটেজ যাচাই বাচাই করে ৬ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর