দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, সংবিধান অনুযায়ী হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না।
মঙ্গলবার (৯ মার্চ) দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর এ মন্তব্য করেন তিনি।
দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে রায় দেন।
তিনি বলেন, রায় প্রকাশের পর সেটি দুদকের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পৌঁছে দেয়া হবে। এরপর স্পিকার সিদ্ধান্ত নেবেন।
দুদকের মামলায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
বার্তাবাজার/ই.এইচ.এম