সরিষাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৯

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও একটি ডিসকবার মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী এবং গাঁজার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মেহেদী মাসুদের নেতৃত্বে যৌথ ফোর্স পোগলদিঘা ইউনিয়নের যমুনা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক কেনা-বেচার সময় ৫৬ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পোগলদিঘা গ্রামের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ দীপু (১৯) ও গাছ বয়ড়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে বিপুল মিয়া (২৩)।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দের এ এস আই মেহেদী মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অপর দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের সুরুজ আলীর বাড়ীতে গাজার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাড়ীর মালিক সুরুজ মিয়া, আব্দুল জলিল, মঞ্জুরুল ইসলাম মজনু, শুক্কুর মাহমুদ, গেদা ফকির, রাজন মিয়া ও জাহাঙ্গীর মিয়া।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করীম বলেন, গাঁজার আসর থেকে ৭ জন ও ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর