নিখোঁজের ২২দিন পরেও সন্ধান মেলেনি টিটুর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা

নিখোঁজের ২২দিন পরেও সন্ধান মেলেনি ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় কলেজ পড়–য়া ছাত্র রিয়াদুল হক টিটুর। সন্তানের সন্ধান না পেয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা। নিখোঁজের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে চরফ্যাসন থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

টিটু উপজেলার আবুবকরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মোঃ ফারুকের ছেলে। চার সন্তানের মধ্যে টিটু তৃতীয় নম্বর।

টিটুর বাবা ফারুক বার্তা বাজারকে জানান, তার মেজ ছেলে টিটু চরফ্যাসন পৌরসভা ৫নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য আসে। গত ১৬ ফেব্রুয়ারী বিকাল থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সকালেও তার ছেলে সাথে কথা হয় তার বাবার। নিখোঁজের ২২দিন পরও তার ছেলের এখনো খোঁজ মেলেনি।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বার্তা বাজারকে জানান, এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছে। এখনো তার কোন সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

আরিফ হোসেন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর