দেশের হয়ে না খেলে আইপিএলে খেলা মেনে নেওয়া যায় না: বয়কট

আগামী ৯ এপ্রিল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঠে গড়াবে। এবারের আইপিএলে খেলবেন ইংল্যান্ডের ৭ ক্রিকেটার। তারা হলেন- জস বাটলার, জফরা আর্চার, স্যাম কারান, বেন স্টোকস, মইন আলি, জনি বেয়ারস্টো ও ক্রিস ওকস।

পুরো আইপিএল খেললে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে থাকবেন না তারা। ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড এমনটিই জানান। তিনি বলেন, আইপিএলের পুরো আসরে খেলার জন্য ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হবে।

ক্রিকেটারদের এমন দাবি মেনে নেওয়ায় বেশ চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার জিওফ্রে বয়কট। যারা দেশের আগে আইপিএলকে গুরুত্ব দেয় তাদের টাকা কেটে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটাররা হয়তো ভুলে গেছে আইপিএলে দল পাওয়ার জন্য তাদের ইংল্যান্ডের জার্সিতে নিজেদের প্রমাণ করতে হয়েছে। তাই তাদের দলের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমি তাদের আইপিএলে খেলতে নিষেধ করছি না। তাই বলে দেশের হয়ে না খেলে আইপিএলে খেলা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, যেসব ক্রিকেটাররা পুরো সিরিজ খেলতে পারবে না তাদের সিরিজে নেওয়া উচিত নয়। সুস্থ ক্রিকেটারকে দল না পেলে তাদের টাকা কেটে নেওয়া উচিত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর