মোজাক্কির হত্যা: সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কাদের মির্জার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, সাংবাদিক মোজাক্কিরকে অত্যন্ত কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে চাপরাশিরহাটে ভিডিও ফুটেজগুলো কেন সরিয়ে নেয়া হলো? সাংবাদিক মোজাক্কির হত্যার সুষ্ঠু বিচার না হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের পথ বেছে নেয়া হবে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জে সন্ত্রাস, অনিয়ম ও সশস্ত্র হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করে কাদের মির্জা বলেন, আজকে চাপরাশিরহাটে ভিডিও ফুটেজগুলো কেন সরিয়ে নেয়া হয়েছে? বলেন আপনারা।

তিনি বলেন, সাংবাদিক মোজাক্কিরকে অত্যন্ত কাছের থেকে গুলি করে হত্যা করা হয়েছে। কেউ কেউ এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের চেষ্টা করছে। সাংবাদিক মোজাক্কির হত্যার সুষ্ঠু বিচার না হলে জনগণকে নিয়ে আন্দোলনের পথ বেছে নিবো। এই মামলা এনএসআই, ডিজিএফআই ও বিভাগীয় তদন্ত করুন এবং নোয়াখালীর যত আইন-শৃঙ্খলাবাহিনী আছে তারা সবাই প্রলোভিত। আজকে পিবিআইকে প্রশাসনের একজন ব্যক্তি বলেন এটা করো, সেটা করো বলেও জানান আব্দুল কাদের মির্জা।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর