ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদের বরাত দিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরে নেওয়ার পর মওদুদ আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে পানি জমে গেছে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে মওদুদ আহমেদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে ২১ জানুয়ারি পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ ফেব্রুয়ারি রাতে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।

মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর