পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে আয়ারল্যান্ড।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৬১ রান। ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালো হয়েছিল আয়ারল্যান্ডের। দুই ওপেনার রুহান প্রিটোরিয়াস এবং জেমস ম্যাককুলাম উদ্বোধনী জুটিতে ৩৩ রান করেন।
গত ম্যাচে ৯০ রান করা প্রিটোরিয়াস মাত্র ৯ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন। অন্যদিকে ম্যাককুলাম ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর জেরেমি ললোরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টর।
তবে ২১ রান করে ফিরেন ললোর। অন্যদিকে টেক্টর করেন ৩৬ রান। ১৪০ রানে ৩ উইকেট হারানো আয়ারল্যান্ডের হাল ধরেন কুর্টিস ক্যাম্ফার ও লরকান টাকার। দুইজন মিলে ৬০ রানের জুটি গরেন। ৫১ বলে ৪৩ রান করে ফিরে যান ক্যাম্ফার।
ক্যাম্পার ফিরে গেলে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন টাকার। তিনি ৫৩ বলে ৯ চার ও ২ ছয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন। এতে ২৬০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে মুকিদুল ইসলাম ৩টি, সুমন খান ও তৌহিদ হৃদয় ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব