বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার অভিযানে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকা থেকে ৫০০ পিছ ইয়াবা সহ এনামুল হক নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী এনামুল হক ওই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন থেকে কক্সবাজার থেকে অভিনব কায়দায় জুতা-স্যান্ডেলের ভিতর করে ব্যবসা করে আসছিলো।

এ বিষয়ে সোনাতলা থানার এসআই নুর ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

মিনহাজুল বারী/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর