ফের করোনার হানা, দুই ঘণ্টা পিছিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

করোনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ-আয়ারল্যান্ডের। গতকাল ৮ মার্চ আয়ারল্যান্ড উলভসের একজন সাপোর্টিং স্টাফের দেহে করোনা শনাক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডের সময়ে পরিবর্তন এসেছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯ টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে সকাল ১১ টায়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত শুক্রবার করোনাভাইরাসের ভুল ফলাফলের কারণে ভেস্তে যায় প্রথম ওয়ানডে। ৩০ ওভার খেলার পর জানা যায় আয়ারল্যান্ডের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস করোনায় আক্রান্ত। কিন্তু পরদিন জানা যায় তার রিপোর্ট ভুল ছিল।

এরপর বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯০ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। তবে মাহমুদুল হাসান জয়ের ৬৬ ও শামীম হোসেনের অপরাজিত ৫৩ রানে ভর করে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর