মেয়ে
তুমি কন্যা, জায়া, জননী
একই অঙ্গে কত রূপ তোমার!!!
পেয়েছো জগতের যা কিছু শ্রেষ্ঠ
তবু তুমি অসহায়-অবরূদ্ধ,
কে করেছে পথ ভ্রষ্ট?
সমাজের বেড়ীতে আবদ্ধ তুমি
চিরকাল!!
সেকাল থেকে একালে,
কখনো কি হবে স্বাধীন
জীবন ভরাই রবে পরাধীন
পুরুষ শাসকের অনলে।।
শিশুকাল, কৈশরে শাসনে ছিলে
বাবা মায়ের শিকলে,
ডানে যেওনা-বায়ে যেওনা
পড়াশুনা বইপত্র ছাড়া
কিছুই ছিল না দখলে।।
শাসনে শাসনে যৌবনে এসে
আবার পরাধীন হলে,
বিয়ের পরে জীবন কেটেছে
ক্ষণিকের সুখ পেয়ে
স্বামী শাসকের যাতাকলে।।
জননী হয়েও স্বাধীনতা কই
ব্যস্ততা আর শাসন,
কখনো শাসন, কখনো ভাষণ,
এভাবেই কাটালে বাকীটা সময়
পেয়েছিলে শুধু মায়ের আসন।।
চিরকালই শাসন শোষনে
ক্ষত-বিক্ষত হৃদয় কষাঘাত,
সালাম তোমায় “মা” জাতী তুমি
স্নেহ-মমতা-সম্মান ভালবাসায়,
বন্ধ হোক কোমল মনে আঘাত।।
বার্তাবাজার/এ.আর