মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ ইউএস ডলারসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বিভাগ।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই- জামান জানান, মো. জহুর আলম নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার জি ৯-৫২২ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল। সকাল ৮টার দিকে দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদণ্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশি মূদ্রা পাচার আইনে মামলা করা হচ্ছে