টিকা গ্রহীতার সংখ্যা ৩৯ লাখ ছাড়ালো

আজ দেশে করোনা টিকা গ্রহণ করেছেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন। এ পর্যন্ত মোট করোনা টিকা নিয়েছেন ৩৯ লাখ ৬ হাজার ৫’শ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ জন এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন। এ সময়ে এইএফআই রিপোর্ট করেছেন ১১ জন।

এ পর্যন্ত মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন ও নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৫৯ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

এছাড়া দেশে করোনা টিকা গ্রহণের নিবন্ধনকারীদের সংখ্যা ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন।

সোমবার (০৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর