প্রবাসী তোতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, পলাতক ৮

চট্টগ্রামের ফটিকছড়িতে নেছার আহমেদ তোতা হত্যার মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার সোমবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানান।

২০০৩ সালে হত্যা করা হয় প্রবাসী তোতা মিয়াকে। এই মামলায় ৯ আসামির মধ্যে আটজন পলাতক। রায় ঘোষণার সময় কাঠগড়ায় এক আসামি উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর