আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ স্লোগান এবং ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলা কর্মকর্তা কাকতী দত্ত।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইনুফা আক্তার রীনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাজমুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল আকন প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০১৯-২০২০ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এক হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার সাড়ে ৪‘শ নারীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর