আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিতাসে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার তিতাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে এবং প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়ার সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, শিক্ষা কর্মকর্তা মো. শরিফ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইউনুছ মিয়া, তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ইসলাম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ বাবুল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোঃ আসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর