পাকুন্দিয়ায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আড়াই কেজি গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ মোঃ শফিকুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার থানাঘাট মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ছয়বাড়ি গ্রমের মৃত মকবুল হোসেনের ছেলে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান আটকের সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, পাকুন্দিয়া থানাধীন থানাঘাট মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে ০২ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসামী মোঃ শফিকুলকে আটক করা হয়। পরবর্তীতে পাকুন্দিয়া থানার মামলা নং-৮, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ যাথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া হৃদয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর