সিরাজগঞ্জে বিদ্যুতের কাজ করার সময় পোলের নিচে চাপা পড়ে মো. সুজন সেখ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ তদন্ত কমিটি গঠন করেছে।
সোমবার (৮ মার্চ ২১) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. মাসুম সেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় গাড়াদহ গ্রামের বৈদ্যুতিক খুটি স্থাপনের সময় সুজন পোলের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা বলেন, পিলারের নিচে চাপা পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।
এম এ মালেক/বার্তাবাজার/ভি.এস