মহানগর পুলিশ কার্যালয়ে অ্যানি-ইশরাক-তাবিথ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিথ আওয়াল। তারা আগামী ১০ ও ১৬ মার্চ ঢাকার দুই মহানগরীর সমাবেশের বিষয়ে ঢাকা ডিএমপি যুগ্ম কমিশনারকে অবগত করতে সেখানে গিয়েছেন।

সোমবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি কার্যালয়ে তারা প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই আছেন। আসন্ন সমাবেশে পুলিশ তাদেরকে সহযোগীতা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগে বিএনপির পূর্ব ঘোষিত বিভাগীয় সমাবেশ কর্মসূচীত অংশ হিসেবে বরিশাল, খুলনা ও রাজশাহীতে সমাবেশ করেছে দলটি। তবে ঢাকার দুই মহানগর ও চট্টগ্রামের একটু মহানগরে সমাবেশের সময় পিছিয়ে দেওয়া হয়।

পূর্বে অনুষ্ঠিত ৩ সমাবেশেই সংশ্লিষ্ট এলাকার সাথে দুরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ। যার ফলে তীব্র ভোগান্তিতে পড়তে হয়ছে সাধারণ মানুষকে। প্রতিটা বিভাগীয় শহরের বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থীরা এইসব সমাবেশের আয়োজক হিসেবে কাজ করছেন

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর