উদ্ধার করা বিদেশি মদ বিক্রি করার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (৭ মার্চ) রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিহশয়টি গণমাধ্যমকে জানান।
প্রত্যারকৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই অপূর্ব সাহা ও এসআই নোবেল সরকার।
পুলিশ জানায়, সীমান্তবর্তী দোয়ারাবাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে গত ২৮শে ফেব্রুয়ারি বাংলাবাজার ইউনিয়নের দুজন মাদক কারবারিকে ৪ কার্টন বিদেশি মদসহ আটক করেন এসআই অপূর্ব ও নোবেলসহ তাদের সাথে থাকা ফোর্স। এক কার্টন মদ জব্দ দেখিয়ে মামলা দায়েরের পর কৌশলে অবশিষ্ট ৩ কার্টন মদ বাংলাবাজার এলাকার পূর্ব পরিচিত তানিয়েল নামের অপর এক মাদক কারবারির কাছে বিক্রি করে দেন ওই দুই এসআই।
পরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি টিম দোয়ারাবাজারের বাংলাবাজারে আবার ২রা মার্চ মাদকবিরোধী অভিযানে গিয়ে বাজারে থাকা তানিয়েলের সহোদর তানভিরের দোকান থেকে ৩ কার্টন বিদেশি মদ জব্দ করে।
এ সময় জিজ্ঞাসাবাদে তানভির জানান, থানার দুজন এসআই অপূর্ব কুমার সাহা ও নোবেল সরকার এসব মদ তার ভাইয়ের কাছে বিক্রি করেছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশে গত বৃহস্পতিবার (৪ঠা মার্চ) অভিযুক্ত থানার দুজন এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে