নওগাঁর ধামইরহাটে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ২জন চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।
বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সোমবার (৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ রাঙ্গামাটি এলাকার রফিকুল ইসলাম (২৫) এবং সেলিমপুর গ্রামের আবুল কালাম (৩৮) নামের দুজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ধামইরহাট থানায় সোপর্দ করা হয়।
বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাহিদ আরেফিন সুমন পিএসসিজি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
রেজুয়ান আলম/বার্তাবাজার/ভি.এস