রংপুরের বদরগঞ্জে সোয়াইন নামে ৪৮ দিনের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার বানিয়াপাড়া এলাকার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোয়াইনের পিতা হামিদুর রহমান ও মা ফরিদা বেগম বলে জানা যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার (৭ মার্চ) রাত নয়টার দিকে সোয়াইনের নিখোঁজের বিষয়ে পরিবার থেকেই থানায় অভিযোগ করা হয়। রাতেই পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে তত্ত উপাত্ত যাচাই ও খোজাখুজি করে। অনেক খোজাখুজি করে না পেয়ে আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে মাত্র একশো গজ দূরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ ঘটনায় তার বাবা মা-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রকি আহমেদ/বার্তাবাজার/ভি.এস