বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে আগুন সন্ত্রাস-অপরাজনীতি-গুজব: কাদের

বিএনপির ‘বিকল্প পথে’ আন্দোলনের হুমকির কড়া সমালোচনা করে বিএনপি নেতাদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৮ মার্চ) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়কালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। বিএনপি নেতাদের হুঁশিয়ার করে কাদের বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানির ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।

বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না।

বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি দেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন কাদের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর