বাংলাদেশের শাসন পাকিস্তানের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে!

বর্তমানে দেশে কথা বলতে না দেওয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করা না দেওয়ায় দেশের শাসন ব্যবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় রোববার সন্ধায় তিনি এই মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া লেখক মুশতাক না মরলে কার্টুনিস্ট কিশোর মুক্তি পেত না।

তিনি বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর