ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেতে মিললো ডাকপিয়নের মরদেহ

ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেত থেকে এক পোস্ট অফিসের ডাকপিয়নের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) সকালে জেলার রুহিয়া থানার অন্তর্গত রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গি বাজারের পাশে মরিচ ক্ষেত থেকে খলিল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত খলিল উদ্দিন পাশের বড়গাঁও ইউনিয়ন (নতুন ইউনিয়ন সেনুয়া) মোলানখুড়ী গ্রামের মৃত গফুর আলীর ছেলে এবং শিবগঞ্জ পোস্ট অফিসের ডাকপিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, খলিল উদ্দিন প্রতিদিনের মত রবিবার বিকেলে তিনি পাটিয়াডাঙ্গি বাজারে যায়। কিন্তু রাতে সময়মতো বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। খোঁজখুঁজির এক পযার্য়ে রাত ২টার দিকে বাজারের পাশে মরিচ ক্ষেতে মোবাইল ফোন ও টাকাসহ খলিলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে কল করলে রুহিয়া থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর