রায়দক্ষিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়দক্ষিন কোহিনূর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে শুধু অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এদের মধ্যে মোঃ আঃ আওয়াল ১৭৬ ভোট, মোঃ রফিক খাঁন ১২১ ভোট, মোঃ নুরুল কবির(কামিজ) ১২০ ভোট ও জিলানুর রহমান চৌধুরী ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া মোঃ শহিদুল্লাহ ৯৮ ভোট ও অজিত কুমার শীল ৭৬ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচিতরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলে জানান ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর