ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহ সদর উপজেলার বুজিতলা নামক স্থানে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পঙ্কজ বিশ্বাস (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) রাতে বুজিতলা এলাকায় এঘটনা ঘটে। তিনি একই গ্রামের পশুপতি বিশ্বাসের ছেলে।

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিল্টন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বার্তা বাজারকে জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে পঙ্কজ বিশ্বাস নিকটস্থ মরিয়া বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি নিজ গ্রামে পৌঁছালে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তবে গ্রামবাসীর অভিযোগ, ঘোড়শাল ইউনিয়নে একাধিক ইটভাটায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। গ্রামীন সড়ক ব্যবহার করে ভারী যানবাহন চলায় এলজিইডির রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিনা অনুমতিতে কৃষি জমি থেকে মাটিকাটা বা পুকুর খনন নিষিদ্ধ করলেও তা মানা হচ্ছে না। ঝিনাইদহে জেলা প্রশাসন অনেকটা দেখেও না দেখার ভান করছেন বলেও অভিযোগ।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বার্তা বাজারকে বলেন, আজ রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর