রংপুরে নানান আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে রোববার (৭ই মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু শিল্পীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান অনুষ্ঠিত হয়।
রকি/বার্তাবাজার/হৃ.আর