লালমনিরহাট জেলা সদর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে। রোববার (৭ মার্চ) বিকালে সারাদেশের ন্যায় লালমনিরহাট সদর থানা চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর লালমনিরহাট সদর থানা চত্বরে পুলিশ সুপার আবিদা সুলতানা’র সভাপতিত্বে এ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সদর থানা অফিসার ইনচার্জ শাহা আলম।
এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা, পুলিশ সদস্যগণ, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাদশা মিয়া/বার্তাবাজার/হৃ.আর