করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারো করোনার সংক্রমণের হার বাড়ছে।
রোববার (৭ মার্চ) দুপুরে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরে ঐতিহাসিক ৭ মার্চের ওপর এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। করোনায় মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গসহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান তিনি।
জাহিদ মালেকের মতে, ‘নতুন বছরে আমরা সবার ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে চাই, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করা মানেই তাকে স্মরণ করা।’
বার্তাবাজার/ই.এইচ.এম