কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রোববার (৭ মার্চ) বিকেলে আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছেন হোসেনপুর উপজেলা পুলিশ প্রশাসন।
এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই ৪০ পাউন্ড ওজনের কেক কেটে আনন্দ উল্লাস করা হয়। পরে ঐতিহাসিক ৭ মার্চ দিবসটির তাৎপর্য তোলে ধরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সোনাহর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সরকার, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে বরণ্য শিল্পীদের নিয়ে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে পুলিশ প্রশাসন।
তারেক নেওয়াজ/বার্তাবাজার/হৃ.আর