সিরাজদিখানে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেয়ার দিন। যার ধারাবাহিকতায় এদেশের মানুষ মুক্তি পায়। তাই স্বাধীনতার প্রথম ধাপ ই ছিল ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। এই দিনটিকে স্মরণ করে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ মর্যাদা ও নানান আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার দিনব্যাপি ৭ ই মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, সিরাজদিখান প্রেসক্লাব, যুবলীগসহ সিরাজদিখানের বিভন্ন সংগঠন নানান পেশার মানুষ।

সকাল ১১টায় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অডিটোরিয়ামে আলোচনাসভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বিকাল ৪টায় সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিনের সভাপতিত্বে কেককাটার মধ্য দিয়ে ৭ই মার্চ উদযাপন করে। এ সময় বক্তব্য রাখেন, সিরাজদীখান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান-সার্কেল)রাজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.তাহমিনা আক্তার তুহিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন। এছাড়া হাসাড়া হাইওয়ে থানার ওসি মো.আফজাল হোসেনের সভাপতিত্বে পুলিশের বিকাল ৩টায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে।

সকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর