আক্কেলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উৎসব উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে আক্কেলপুর থানার আয়োজনে থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস ছালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডি,এম রাহেল ইমাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও নানা শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চলনা করেন থানার এসআই মোঃ উজ্জ্বল মিয়া।

অনুষ্ঠানের আগে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেখানো হয়।

মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর