ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চে থানা পুলিশের আনন্দ উদযাপন

নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানার উদ্যোগে থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ওই আনন্দ উদযাপন হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আজাহার আলী মন্ডল।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, পুলিশ পরিদর্শক মেহেদী মাসুদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, সালেহ উদ্দিন প্রমুখ।

রেজুয়ান আলম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর