সাটুরিয়ায় লেবু ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের হামদুলিয়া গ্রামের একটি লেবু ক্ষেতের ভিতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

শনিবার (৬ মার্চ) দুপুরে সাটুরিয়া-মহিষালোহা রাস্তার পাশে হামদুলিয় এলাকার একটি লেবু ক্ষেত থেকে এই অজ্ঞাত মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে বের হয়। এসময় লেবু ক্ষেতের ভিতরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে সাটুরিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। লেবু ক্ষেতে মরদেহ পড়ে আছে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক দেখার ভীড় জমিয়ে ফেলে। তবে স্থানীয় কেউই মরদেহটি শনাক্ত করতে পারেনি।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশনে ( পিবিআই) খবর দেয়া হয়েছে। এছাড়া ঘটানাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর