বিমানবন্দর থানা আ’লীগের উদ্যোগে ৭ই মার্চ পালন
সারা দেশের সকল এলাকার মত মত ঢাকা মহনগর উত্তরের বিমান বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
রোববার (৭ মার্চ) দিনব্যপী আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুমসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
অনুষ্ঠানে বক্তার বলেন-বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগে যুগে বাঙালি জাতিকে শক্তি ও সাহস যোগাবে।আমাদের মহান নেতার এই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির ইতিহাসে চিরন্তন ও সর্বজনীন হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠবাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি একটি ধ্রুপদী শিল্প হয়ে বিশ্বের বিভিন্ন পুস্তকে অন্তর্ভুক্তহয়েছে। বাঙালি জাতির নিরন্তর লড়াই ও মুক্তির সংগ্রামে ৭ মার্চের ভাষণ অবিনাশী চেতনা নিয়ে বারবার ফিরে আসে।
বার্তাবাজার/এসজে