চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালকের পরিচয় এখানো জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় একটি প্রাইভেট কার সিএনজি চালিত অটোরিকশা কে পিছন থেকে ধাক্কা দিলে এতে চালক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সারাদেশেই সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে সারাদেশে কয়েক ঘন্টার ব্যবধানেই ২৫ জন নিহত হয়। এছাড়া কক্সবাজার রোডেও ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার পরিমাণ।
সুমন শাহ/বার্তাবাজার/এসজে