রেললাইন সংযোগ প্রকল্পে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গায় পদ্মাসেতু রেললাইন সংযোগ প্রকল্পে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ।

রোববার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার আলগী ইউনিয়নের ৫০ নং নলিয়া বালিয়া মৌজায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্মাণাধীন প্রকল্প এলাকায় কৃষকসহ শত শত লোক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় সেতু বা আন্ডারপাস নির্মাণ না করা হলে কয়েক হাজার একর জমির ফসল ও বাড়িঘর তলিয়ে যাবে। তারা অবিলম্বে ওই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তৌহিদুর রহমান বুলবুল, আবু বকরসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর