সৌদিতে হুতিদের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহী কর্তৃক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ ও ১৭ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছিলো। এতে বিমানবন্দরের এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে।

হুতি বাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর