গাইবান্ধায় অনুদানের গুজবে দোকানে ভিড় জমাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা

অনলাইনে সকল শিক্ষার্থীদের অনুদানের গুজবে গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন সেবাদাতা দোকানগুলোতে অস্বাভাবিক ভিড় করছে ছাত্রছাত্রীরা।

রোববার (৭ মার্চ) দুপুরে শহরের প্রায় সব অনলাইন সেবাদাতা দোকানগুলোতে অনলাইন আবেদন এবং বিভিন্ন সরকারী ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যয়নের জন্য ভিড় জমাচ্ছে শিক্ষার্থীরা।

সরকারী ও বেসরকারীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা বার্তা বাজারকে জানান, গত ১৮ জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় দূরারোগ্য ব্যধি, ও দৈব দূর্ঘটনার শিকার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অনুদানের আবেদন করতে পারবেন। শুধমাত্র দুস্থ, প্রতিবন্ধী, অনগ্রসর ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবে।

তিনি বলছেন, শিক্ষা অধিদপ্তর থেকে তাদেরকে চিঠি দেয়া হয়েছে এট একটি গুজব আর আমরা প্রত্যয়ন দিচ্ছি তারা ভিড় করছেন এজন্য।
তবে সামাজিক গণমাধ্যমে সকলকে অনুদান দেয়া হবে শিক্ষার্থীরা জানলে এসব কার্যক্রম শুরু করে।

শিক্ষার্থী শারমিন বার্তবাজারকে বলেন, আমরা সকল শিক্ষাথীদেরা ১০ হাজার টাকা পাব এজন্য আমরা প্রত্যয়নপত্র ও অনলাইন আবেদন করছি।কিন্তু বর্তমানে সার্ভার বন্ধ তাই আবেদন করতে পারছি না।

শিক্ষার্থী সাকিব বার্তবাজারকে বলেন, প্রত্যয়ন জন্য অতিরিক্ত টাকা নিচ্ছে একটি চক্র ও কম্পিউটারে আবেদন ফি ১০০ থেকে ২০০ টাকা নিচ্ছে কম্পিউটার দোকানদাররা।

সুমন মিয়া/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর