বিশ্বকাপ ম্যাড়মেড়ে করে দিয়েছে বৃষ্টি।বৃষ্টির কারণে টসের অপেক্ষা। এরপর এক সময় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা। টিভি দর্শক থেকে সরাসরি ম্যাচ উপভোগ করা দর্শকদের তাই ম্যাচের ওপর থেকে চোখ সরে গেছে। মনও। তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে টস হয়েছে। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ব্যাটিং করতে নেমে দলকে হতাশ করেন এভিন লুইস।ক্রিস ওকসের বলে সরাসরি বোল।ড হয়ে সাজঘরে ফিরেন লুইস।ফেরার আগে নামের সঙ্গে যোগ করেছেন ২ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে রান। গেইল ৫ এবং শাই হোপ শূন্য রান নিয়ে ব্যাটিং করছেন।
এদিন প্রথমে টস ভাগ্যে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলশ দলনেতা। তার সিদ্ধান্ত যে সঠিক ছিলো তারই প্রমাণ রাখছেন তার বোলাররা।লুইসকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন গেইল। শুরুতে দলকে হতাশ করেন ওপেনার লুইস।দ্বিতীয় ওভারে ক্রিস ওকসের বলে সরাসরি বোল্ড হয়ে কাটা পড়েন লুইস।এরপর গেইলকে সঙ্গ দিতে ব্যাট হাতে আসছেন শাই হোপ।