আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর অনুষ্ঠানে দু’পক্ষের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৬ মার্চ) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াই’শ জনকে আসামীকে করে মামলাটি দায়ের করে।

এ ঘটনায় এই পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন ও কাইয়ুম। এদের সবার উপজেলার বাড়ি তেতৈয়া গ্রামে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূইয়া জানান, সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারকৃতদের সনাক্ত করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ জেলার কসবায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম,এ আজিজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ২০ টি মোটর সাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয়।

পরে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে তার বাড়ি কসবার পানিয়ারুপ গ্রামে চলে যান পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও
ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাসেল আহমেদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর