পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

পাবনায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সভাপতি আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনস, আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ রানা/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর