সাভারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঢাকার সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। রোববার (৭ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকৃন্দ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মঞ্জুরুল আলম রাজীব ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালী জাতিকে যে দিকনির্দেশনা দিয়েছিলো তা অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।

আল মামুন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর