টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৭ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসসের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়। সকাল বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অপরদিকে বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে- কেক কাটা, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর